প্র্যাকটিকাল পরীক্ষা — পরীক্ষক কী চান, কী জিজ্ঞেস করেন

সর্বশেষ হালনাগাদ: · ✓ সূত্র মিলিয়ে যাচাই করা হয়েছে

গাড়ীর যোগ্যতা সংক্রান্ত তথ্য MIT থেকে যাচাই করা। পরীক্ষার ধাপ আর কাঠামো নিয়ে যা লেখা আছে তার বেশিরভাগ ড্রাইভিং-প্রশিক্ষণ সূত্র থেকে নেয়া — মন্ত্রণালয় মিনিট-বাই-মিনিট বিস্তারিত প্রকাশ করে না, তাই সেটা এখানে স্পষ্ট করে বলে রাখলাম। শেষ যাচাই: 15 আগস্ট 2026।

থিওরি পাস, foglio rosa হাতে — এবার প্র্যাকটিকাল পরীক্ষার পালা। এই পাতায় সেদিন কী কী হয় তার একটা বাস্তব ছবি দিচ্ছি, যাতে জায়গাটা আপনার কাছে একেবারে অপরিচিত না লাগে।

গাড়ীর যোগ্যতা — এটা সরকারিভাবে যাচাই করা

B ক্যাটাগরির গাড়ী লাগবে, যেটা অন্তত 100 km/h গতি তুলতে পারে আর যাতে ডাবল কন্ট্রোল (doppi comandi) আছে। autoscuola-র মাধ্যমে পরীক্ষা দিলে গাড়ীটা ওরাই দেবে।

পরীক্ষার দিন কী কাগজ লাগবে

আবেদনের সময় যেসব কাগজ দিয়েছিলেন, সেগুলোর মূল কপি পরীক্ষার দিনও সাথে আনতে হবে — এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুল হয়, তাই আরেকবার মনে করিয়ে দিলাম। পুরো তালিকা এখানে: কাগজপত্র চেকলিস্ট

পরীক্ষাটা যেভাবে সাজানো থাকে

⚠️ নিচের কাঠামোটা ড্রাইভিং-প্রশিক্ষণ সূত্র আর autoscuola-দের বর্ণনা থেকে নেয়া, মন্ত্রণালয়ের নিজস্ব প্রকাশনায় এই বিভাজন নেই। পরীক্ষক আর অঞ্চল অনুযায়ী বাস্তবে কিছুটা তারতম্য হতে পারে, তাই নিজের autoscuola-র কাছ থেকে স্থানীয় নিয়মটা জেনে নেবেন।

ধাপ 1: গাড়ী সম্পর্কে কয়েকটা প্রশ্ন

গাড়ীতে ওঠার আগে বা ঠিক ওঠার পর পরীক্ষক সাধারণত ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে — লাইট, ওয়াইপার — আর গাড়ীর যত্ন নিয়ে দুই-তিনটা ব্যবহারিক প্রশ্ন করেন, যেমন টায়ার, ব্রেক বা ইঞ্জিন সম্পর্কে। এগুলো বইয়ের তত্ত্ব নয়, রোজকার ব্যবহারের প্রশ্ন।

ধাপ 2: বাধ্যতামূলক মুভমেন্ট

পরীক্ষক নিচের যেকোনো একটা মুভমেন্ট বেছে নিতে পারেন:

স্টিয়ারিংয়ে ছোটখাটো সংশোধন স্বাভাবিক, কিন্তু বড় ধরনের এলোমেলো নড়াচড়া বা বারবার সংশোধন করতে হলে সেটা সমস্যা তৈরি করতে পারে।

ধাপ 3: সাধারণ রাস্তায় গাড়ী চালানো

এই অংশে আপনাকে বিভিন্ন ধরনের রাস্তায় চালাতে হবে — শহরের ভেতরে, শহরের বাইরে, আর সম্ভবত হাইওয়ে বা মোটরওয়েতেও। পরীক্ষক এই সময়ে দেখেন:

গুরুতর নিয়ম ভাঙলে — যেমন অগ্রাধিকার না মানা বা সিগন্যাল অমান্য করা — সেটা সরাসরি ফেল করিয়ে দিতে পারে।

পরীক্ষকের সাধারণ ইতালিয়ান নির্দেশ

গাড়ীতে বসে পরীক্ষক আপনাকে নির্দেশ দেবেন ইতালিয়ানে, তাই এই কথাগুলো আগে থেকে চিনে রাখলে অনেকটা সুবিধা হবে:

ইতালিয়ান বাংলা মানে
Vada dritto সোজা যান
Giri a destra / a sinistra ডানে / বামে ঘুরুন
Si accosti গাড়ী রাস্তার পাশে নিয়ে থামান
Si fermi qui এখানে থামুন
Faccia retromarcia রিভার্স করুন
Acceleri / Rallenti গতি বাড়ান / কমান
Frenare ব্রেক করুন
Attenzione সাবধান

এই শব্দগুলো জানা থাকলে পরীক্ষার সময় দ্বিধাটা অনেক কমে যায় — কথাটা বুঝতে দেরি হওয়াই অনেক সময় নার্ভাস লাগার আসল কারণ হয়ে দাঁড়ায়, ড্রাইভিং না পারা নয়।

শেষ একটা কথা

আমি নিজে এখনো থিওরি পরীক্ষার জন্যই পড়ছি, প্র্যাকটিকাল পর্যন্ত পৌঁছাইনি, তাই এই পরীক্ষার দিনটা কেমন যায় সেটা আপনাকে নিজের অভিজ্ঞতা থেকে বলার মতো অবস্থায় আমি নেই। উপরের কাঠামোটা কোথা থেকে নেয়া সেটা আমি শুরুতেই বলে দিয়েছি, আর সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য আপনি পাবেন আপনার নিজের autoscuola-র কাছে — ওরা এই পরীক্ষাটা রোজ দেখে।

রাস্তার চিহ্নগুলো আগে থেকে চিনে রাখলে দুই পরীক্ষাতেই কাজে লাগবে: ইতালিয়ান রাস্তার চিহ্ন — বাংলায়

সূত্র

পরীক্ষার কাঠামোর জন্য যেগুলো দেখা হয়েছে — এগুলো সরকারি সূত্র নয়, ড্রাইভিং-প্রশিক্ষণ গাইড: Sicurauto.it — esame patente B, prova pratica · Portale Patente — esame pratico