Autoscuola নাকি নিজে নিজে পড়া — কোনটা আপনার জন্য ঠিক

সর্বশেষ হালনাগাদ: · ✓ সূত্র মিলিয়ে যাচাই করা হয়েছে

এই পাতার তথ্য MIT ও Portale dell’Automobilista থেকে যাচাই করা তথ্যের উপর ভিত্তি করে লেখা। শেষ যাচাই: 15 আগস্ট 2026।

ইতালিতে patente নেয়ার দুটো পথই সম্পূর্ণ বৈধ — autoscuola-য় ভর্তি হয়ে পুরো প্যাকেজ নেয়া, অথবা da privatista, অর্থাৎ থিওরিটা নিজে পড়ে শুধু বাধ্যতামূলক অংশটুকু autoscuola থেকে নেয়া। কোনটা “ভালো” তার একটা বাঁধা উত্তর নেই, পুরোটাই নির্ভর করে আপনার নিজের পরিস্থিতির উপর।

আগে একটা জিনিস পরিষ্কার করে নেই

Da privatista মানে autoscuola পুরোপুরি বাদ দেয়া নয়। প্র্যাকটিকাল পরীক্ষার আগে কমপক্ষে 6 ঘণ্টা সার্টিফাইড ড্রাইভিং প্রশিক্ষণ বাধ্যতামূলক, আর সেটা শুধু autoscuola-ই দিতে পারে — যে পথেই যান, এই অংশটুকু থাকছেই।

তাহলে আসল সিদ্ধান্তটা কী নিয়ে? থিওরির পড়াশোনাটা আপনি কীভাবে করবেন, সেটা নিয়ে।

Autoscuola বাছুন যদি

Da privatista বাছুন যদি

একটা মাঝামাঝি পথও আছে

অনেকে দুটো মিলিয়ে করেন — থিওরিটা নিজে পড়েন, কিন্তু কাগজপত্র আর appointment বুকিংয়ের জন্য autoscuola-র সাহায্য নেন। আপনার এলাকার autoscuola-কে জিজ্ঞেস করে দেখতে পারেন তারা “শুধু কাগজপত্র আর বাধ্যতামূলক লেসন” আলাদাভাবে করায় কিনা, কারণ সব autoscuola এই সুবিধা দেয় না।

যে পথই বাছুন, এগুলো একই থাকবে

আমি নিজে কোথায় দাঁড়িয়ে

আমি এই পরীক্ষাটা এখনো দিইনি, এখন এর জন্য পড়ছি, আর ভাষাগত জটিলতার কারণেই আমার এত দেরি হয়ে গেছে। তাই কোন পথটা আপনার জন্য ঠিক সেই সিদ্ধান্ত আমি আপনাকে দিতে পারি না — যেটা পারি, সেটা হলো নিয়মগুলো সরকারি সূত্র থেকে মিলিয়ে আপনার সামনে রাখা, যাতে সিদ্ধান্তটা আপনি নিজে নিতে পারেন। কোনো পথই “সহজ পথ” না; যেটা আপনার পরিস্থিতির সাথে মেলে, সেটাই আপনার পথ।

প্রথমে পরীক্ষাটা কীভাবে হয় সেটা দেখে নিতে পারেন — ইতালির থিওরি পরীক্ষা আসলে কীভাবে হয়

সরকারি সূত্র